মন্ত্র

চক্ষু উঠা নিবারন (শাবর মন্ত্র)

চক্ষু উঠা নিবারন (শাবর মন্ত্র) বিষয়ে মন্ত্রগুরু এ্যাসোসিয়েশনের প্রাচীন অভিজ্ঞতা, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ও ব্যবহারিক নির্দেশনার আলোকে প্রস্তুত প্রবন্ধ।

চক্ষু উঠা নিবারন (শাবর মন্ত্র)
চোখের সমস্যা
চক্ষু উঠা নিবারন (শাবর মন্ত্র)
মন্ত্রঃ নদীর পারেতে যবে জানকী যাইল,
সেই কালে চক্ষুশুল তাহার জন্মিল।
যন্ত্রনায় অস্থির সীতা করেন রোদন,
রামচন্দ্র বেদনা তার করে নিবারন।
কার আজ্ঞে ?
কাঁউরের কামিক্ষা মায়ের আজ্ঞে,
কার আজ্ঞে ?
হাড়ির ঝি চন্ডীর আজ্ঞে।।
বিধিঃ উক্ত মন্ত্র পাঠ করতে করতে চক্ষু ওঠা রোগীর চক্ষে ফু দিলে যন্ত্রনা জ্বালা থাকে না। তিনবার মন্ত্র পাঠ করে তিনবার ফু দিতে হয়।
( বিঃ দ্রঃ শাবর মন্ত্রগুলো স্বয়ং সিদ্ধ তাই এগুলো শুধু কোন ভালো দিন ক্ষণ দেখে মুখস্ত করে নিলেই কাজে দেয় এবং যে কোন সময় যে কোন খানে পাঠ করে কাজে লাগানো যায় শুধু খেয়াল রাখতে হবে যেন এর কোন বাক্য নিজের মত না হয় যা লিখা আছে ঠিক সে ভাবেই উচ্চারন করে পড়তে হবে কোন ভাবে এর কারেকশন বা পরিমার্জন করা যাবে না।)

ব্যবহার বিধি

- পাঠের আগে পরিবেশ শান্ত রাখুন এবং মনোযোগ স্থির করুন।
- উচ্চারণ সম্পর্কে সন্দেহ থাকলে অভিজ্ঞ কারও কাছ থেকে যাচাই করুন।
- ফলাফলের দাবি নয়, নিয়মিততা ও আত্মশুদ্ধিকে গুরুত্ব দিন।