স্বপ্ন তত্ব: প্রেক্ষাপট, ব্যবহারবিধি ও সতর্কতা
স্বপ্ন তত্ব: প্রেক্ষাপট, ব্যবহারবিধি ও সতর্কতা বিষয়ে মন্ত্রগুরু এ্যাসোসিয়েশনের প্রাচীন অভিজ্ঞতা, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ও ব্যবহারিক নির্দেশনার আলোকে প্রস্তুত প্রবন্ধ।
স্বপ্ন তত্ব
স্বপ্নফল শুন্য কিংম্বা মিথ্যাঃ
3,4,14,18,20,23,28 ও 29 তারিখ
স্বপ্নফল সত্য হইবেঃ
6,7,8,10,15,16,19,20,27 ও 30 তারিখ
ভালো-মন্দ উভয় ফল হতে পারেঃ
13,21,22 ও 24 তারিখ
ফল অনেক দেড়িতে প্রকাশ পাবেঃ
1,2,5,12 ও 17 তারিখে
আর একটি স্বপ্ন শাস্ত্র বলে গ্রীস্মকালের স্বপ্ন কখনও ব্যর্থ হয় না। আবার শীত কালের স্বপ্ন বেশীর ভাগ অসত্য। সুতরাং উহা নিয়া মাথা ঘামানও বৃথা।শাস্ত্রমতে রাত্রির প্রথম ভাগের স্বপ্ন গুরুত্বহীন, মধ্য ভাগের স্বপ্ন নিস্ফল, এবং শেষ ভাগের স্বপ্ন নিশ্চয় সত্য হইবে।
সাধারনত দিবা ভাগের স্বপ্ন সে দিনের মধ্যে প্রকাশ পায়, ভোরের স্বপ্ন 1 থেকে ত দিনের মধ্যে সফল হয় আবার অর্ধ রাতের স্বপ্ন 3 দিন থেকে 1 বছর কোন কোন ক্ষেত্রে 7 বছরও লেগে যেতে পারে সফল হতে। তবে এখানে একটি বিষয় বেশ গুরুত্বপর্ণ তা হলোঃ-“স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমতে দেয় না”। অর্থাৎ আমরা স্বপ্ন দেখলাম ঘুম থেকে উঠে ভুলে গেলাম সেই স্বপ্নের কোন মানে নেই কিন্তু যে স্বপ্ন ঘুম থেকে উঠার পর থেকে মনের মধ্যে খচ খচ করে বার বার মনে পরে সেটার অবশ্যই মানে আছে। মুর্খ অপেক্ষা জ্ঞ্যনির স্বপ্ন সত্য, নাবালোক অপেক্ষা সাবলকের স্বপ্ন সত্য, নারী অপেক্ষা পুরুষের স্বপ্ন সত্য, স্বপ্ন অর্থ না জানা অপেক্ষা স্বপ্ন অর্থ জানা লোকের স্বপ্ন সত্য, আবার অপবিত্র অপেক্ষা পবিত্র অবস্থায় দেখা স্বপ্ন সত্য। যখন আপনি ঠান্ডা স্থানে ঘুমিয়ে থাকেন সেই মুহুর্তে দেখা স্বপ্ন প্রাই মিথ্যা হয় আবার প্রচন্ড গরমের মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখা স্বপ্ন অবশ্যই সত্য হয়। আপনি যদি ইস্তেখারা করার অভ্যাস আছে তাদের জন্য বলি ইস্তেখারা করার জন্য ইস্তেখারার নামাজ জরুরী তবে ইস্তেখারার যে সমস্ত মুনাজাত আছে দোওয়া আছে তা জরুরী নয়, আপনি আপনার ইচ্ছে মত আপনার ভাষায় মনের আকুতী মিষিয়ে ফরিয়াদ জানাতে পারেন তাতেই হবে, ইস্তেখারা করার মোটামুটি 3 দিনের মধ্যেই মনের আশা পূর্ণ হবে, তবে ইস্তেখারা নামাজ কখনই লুঙ্গি বা ঐ জাতিয় কিছু পরিধান করে পড়বেন না, অবশ্যই পাজামা বা প্যন্ট পরে নামাজ পড়বেন এবং ঘুমাবেনও সেই পোষাক পড়ে। আপনি যদি স্বপ্ন সাধক হন, তবে যে কোন অবস্থায় আপনার স্বপ্ন সত্য হওয়ার সম্ভবনা বেশি, আপনার নিজের ইচ্ছাতেই সকল কাজের ভালোমন্দ আপনি স্বপ্নের মাধ্যমে যানতে পারবেন, আর স্বপ্ন সাধনা করতে যেহুতু তেমন সময় এবং কষ্ট স্বীকার করতে হয় না, তাই স্বপ্ন সাধনা করে আমরা অনেক কাজই করতে এবং ভবিতব্য বিষয়ে আরও বেশি পারদর্শি হতে পারী। তবে একটি কথা মনে রাখতে হবে স্বপ্ন সবসময় স্বাভাবিক ভাবে আসে না অনেক ক্ষেত্রে এমনকি বেশির ভাগ ক্ষেত্রেই রুপক হয়ে আসে তাই এ সর্ম্পকে না জেনে কখনই নিজ মন্তব্য করা সমুচিত নয়। স্বপ্ন সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তি পোষ্টে আলোচনা করার ইচ্ছা পোষন করে আজকের মত এখানেই-
ব্যবহার বিধি
- লেখাটি ঐতিহ্য, বিশ্বাস ও ব্যক্তিগত অনুশীলনের আলোকে পড়ুন।
- কোনো গুরুতর সমস্যায় বাস্তবসম্মত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ নিন।
- অন্যের ক্ষতি, ভয় দেখানো বা জবরদস্তিমূলক প্রয়োগ এড়িয়ে চলুন।
- কোনো গুরুতর সমস্যায় বাস্তবসম্মত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ নিন।
- অন্যের ক্ষতি, ভয় দেখানো বা জবরদস্তিমূলক প্রয়োগ এড়িয়ে চলুন।